Logo

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছাল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছাল
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছাল। তবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী শুরু হবে। সোমবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমি...

বিজ্ঞাপন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছাল। তবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী শুরু হবে। 

সোমবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর থেকে কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা শুরু হবে। পুরাতন সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২ আগস্ট থেকে। কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD