Logo

টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল অগ্রণী ব্যাংক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
টেকসই ব্যাংকের  স্বীকৃতি পেল অগ্রণী ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক থেকে টেকসই ব্যাংক হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করলো রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে সবুজ অর্থায়নে শীর্ষে থাকা অগ্রণী ব্যাংক লিমিটেড...

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক থেকে টেকসই ব্যাংক হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করলো রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে সবুজ অর্থায়নে শীর্ষে থাকা অগ্রণী ব্যাংক লিমিটেড।  

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফারাহ মোঃ নাছের, অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সবুজ অর্থায়ন, গ্রামীণ অর্থায়ন, নারী ঋণগ্রহীতার সংখ্যা এবং টেকসই কৃষির প্রসারে অর্থায়ন সহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই  সম্মাননা দেওয়া হয়।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD