Logo

স্মার্টফোন যে উপায়ে ব্যবহার করলে সারাদিনেও চার্জ শেষ হবে না

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
স্মার্টফোন যে উপায়ে ব্যবহার করলে সারাদিনেও চার্জ শেষ হবে না
ছবি: সংগৃহীত

জরুরি কাজ করছেন। স্মার্টফোনের চার্জ শেষ! এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককেই। স্মার্টফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়- এ প্রশ্নও রয়েছে অনেক ব্যবহারকারীর।...

বিজ্ঞাপন

জরুরি কাজ করছেন। স্মার্টফোনের চার্জ শেষ! এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককেই। স্মার্টফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়- এ প্রশ্নও রয়েছে অনেক ব্যবহারকারীর।

মূলত দুই বছর ধরে ব্যবহৃত স্মার্টফোনে চার্জ দ্রুত শেষ হতে থাকে। স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার সমস্যার কিছু সমাধান রয়েছে। এসব সমাধান মেনে অনেকেই ফোনের ব্যাটারি সাশ্রয় করতে সক্ষম হতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কিছু উপায় : 

বিজ্ঞাপন

>> ফোনের ব্রাইটনেস যদি খুব বাড়িয়ে রাখেন তাহলে অত্যধিক পরিমাণে ব্যাটারি খরচ হবে। তাই ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অথবা অটো মোড অন করে রাখতে পারেন।

>> দরকার ছাড়া ফোনের ডেটা বন্ধ রাখুন। অনেকের ফোনেই সারাদিন ডেটা অন থাকে, ফলে অত্যধিক পরিমাণে ব্যাটারি খরচ হয়।

>> এখন বেশিরভাগ মানুষই নেকব্যান্ড হেডফোন ব্যবহার করেন। এর ফলে ব্লুটুথের মাধ্যমে তা কানেক্ট করতে হয়। সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ব্যাটারি খরচ হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ফোনের ব্যাটারি বাঁচাতে নেকব্যান্ড হেডফোন ব্যবহার না করাই ভালো। এর বদলে ওয়ার হেডফোন ব্যবহার করুন।

>> অনেকেই স্মার্টফোনে পাওয়ার সেভ মোড অফ রাখেন। তবে এই অপশন অন রাখতে ফোন নিজে থেকেই সেটিংসে বেশ কিছু পরিবর্তন করে। ফলে ফোনে তুলনামূলক অনেক কম ব্যটারি খরচ হয়। তাই ব্যাটারি খরচ কমানোর জন্য অবশ্যই পাওয়ার সেভ মোড চালু রাখা দরকার।

>> জিপিএস অপশন অফ রাখুন সব সময়। লোকেশন চালু রাখলে অত্যধিক পরিমাণে ডেটা খরচ হয়। কারণ সেক্ষেত্রে সবসময় জিপিএস ট্র্যাকিং করতে থাকে। দ্বিতীয়ত ইন্টারনেট অন রাখতে হয়। সে কারণে প্রয়োজন না থাকলে জিপিএস বন্ধ রাখা দরকার।

বিজ্ঞাপন

>> প্রত্যেকের ফোনেই আছে একাধিক অ্যাপ। সেই অ্যাপগুলোর মধ্যে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডেও চালু থাকে। অর্থাৎ অ্যাপগুলো অন না রাখলেও সেগুরেঅ ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। তাই ওই অ্যাপ বন্ধ রাখলে অত্যধিক পরিমাণে ব্যাটারি খরচ হবে না।

>> এখন অনেক ফোনেই রয়েছে ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। সেক্ষেত্রে হাই রেজ্যুলেশন ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যাটারি খরচ হয়।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD