Logo

‘আপনারা কেউ বিএনপির সমাবেশের কাছেও যাবেন না’

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২২, ১৩:৩৯
‘আপনারা কেউ বিএনপির সমাবেশের কাছেও যাবেন না’
ছবি: সংগৃহীত

আমরা আপনাদের সমাবেশ করতে সব ধরনের সহায়তা করব আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন আমরা আশা করি

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি গণসমাবেশে করবে। আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধ করে বলছি আপনারা তাদের সমাবেশের ধারেকাছেও যাবেন না।

আজ সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা সমাবেশে করছেন করুন। কিন্তু কোনও ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।

বিজ্ঞাপন

কাদের বলেন, আমরা আপনাদের সমাবেশ করতে সব ধরনের সহায়তা করব। আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন আমরা আশা করি। সমাবেশের নামে যদি বিশৃঙ্খলা করেন তাহলে সরকার সেটি কঠোর হাতে দমন করবে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD