Logo

খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৩, ১২:৫১
খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত

এসআই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করেন

বিজ্ঞাপন

সাবেক ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পৃথক দুই মামলায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের মতো ডুমুরিয়াতেও পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ওই রাতে ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD