Logo

নুরদের সঙ্গে বৈঠক করল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৩, ০৫:২৮
নুরদের সঙ্গে বৈঠক করল বিএনপি
ছবি: সংগৃহীত

এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল

বিজ্ঞাপন

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর বনানীতে বিএনপির এক নেতার একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। বিএনপির পক্ষ থেকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হোসেন অংশ নেন। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জানতে চাইলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটা রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবারও খেয়েছি। 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের লিয়াজোঁ কমিটির সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD