Logo

সরকার সংলাপের নামে প্রতারণা করেছে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
সরকার সংলাপের নামে প্রতারণা করেছে: ফখরুল
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সংলাপের নামে প্রতারণা করেছে। সরকার নির্বাচন করতে ভয় পায়। পদত্যাগের মধ্য দিয়...

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সংলাপের নামে প্রতারণা করেছে। সরকার নির্বাচন করতে ভয় পায়। পদত্যাগের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণকে সঙ্গে নিয়ে একাত্তরের মতো সঙ্ঘবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’

একদলীয় শাসনব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশকে অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে বর্তমান সরকার। জনগণই দেশের মালিক, দেশকে রক্ষা করতে হবে জনগণকেই।’

বিজ্ঞাপন

মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD