বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনুমতি দেওয়া না হলেও এই কর্মসূচিকে ঘিরে তৎপর রয়েছে বিএনপি
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের সামনের সড়কে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। এর বাদেও সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন সড়কেন বিভিন্ন জায়গায়।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালির ঘোষণা দিয়েছে ছাত্রদলের নেতারা। কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছে দলটি। তবে এখনো পর্যন্ত অনুমতির খবর পাওয়া যায়নি। অনুমতি দেওয়া না হলেও এই কর্মসূচিকে ঘিরে তৎপর রয়েছে বিএনপি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, বুধবার (১৭ জানুয়ারি) র্যালির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করে ছাত্রদলের নেতারা। বেলা ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র্যালির অনুমতি চাওয়া হয় এই আবেদনে।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কেউই।
বিজ্ঞাপন
এমএল/
বিজ্ঞাপন








