Logo

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি: ইশরাক হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৬:৩৭
শহীদদের জন্য আপনারা কিছুই করেননি: ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে প্রতিবাদকারীদের উদ্দেশে প্রশ্ন তোলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।’

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উত্তেজনাকর পরিস্থিতিতে উপস্থিত বিক্ষোভকারীদের শান্ত করার উদ্যোগ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কারও কোনো বক্তব্য থাকলে মঞ্চে এসে তা তুলে ধরতে পারেন।

বিজ্ঞাপন

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, তারা শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য অনুষ্ঠানে এসেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

দুই পক্ষের বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে ক্ষোভ ও প্রতিবাদের পরিবেশ অব্যাহত ছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD