Logo

সাকিব ও মাশরাফির ফেরা নিয়ে যা বললেন ইশরাক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৯:৫১
সাকিব ও মাশরাফির ফেরা নিয়ে যা বললেন ইশরাক
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এ পরিস্থিতিতে এবার তাদের নিয়ে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, ‘তাদেরও (সাকিব ও মাশরাফি) উচিত হবে যে, যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কি না, কোথাও বাধা সরকার থেকে নেই।’

'যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবেই তাদের বিরুদ্ধে যদি কোন অন্য অভিযোগ থেকে থাকে এবং আমার মনে হয় যে ওনাদের মোকাবিলা করা উচিত বিষয়টা।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

সাকিব-মাশরাফিকে পরামর্শ দিয়ে ইশরাক বলেছেন, ‘আমি বিশ্বাস করি উনারা এসে মুখোমুখি হলে ভালো হয় এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি আমরা মনে করি যে তাদের আসলে রাজনৈতিকভাবে তারা যদি কোন ভুল করে থাকে বা করে না থাকে সেটা পরবর্তীতে অন্যভাবে তারা মোকাবিলা করতে পারে এবং জনগণের মতামত নিতে পারে বা জনগণ তাদের মতামত দিতে পারে।’

‘আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক যাতে করে আমাদের টিম পারফরম্যান্স ভালো হয় এখন যা রয়েছে তার থেকে আরো ভালো হয়। কারণ আমরা সবাই জানি সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা তো অস্বীকার করার উপায় নেই; মাশরাফি বিশ্বের অন্যতম সেরা বোলার বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

সবশেষে তিনি বলেন, যদি তাদের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি বিশ্বাস করেন।

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD