Logo

৩৯০ রানে অলআউট বাংলাদেশ, বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৭:২৯
৩৯০ রানে অলআউট বাংলাদেশ, বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে
ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে দাঁড়িয়েছে ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।

বিজ্ঞাপন

এই রান তাড়া করে জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

তৃতীয় দিনের শেষ দিকে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হন মুশফিকুর রহিম। তিনি ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। সাজিদ খানের বলে বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দেন তিনি। অপরপ্রান্তে নাহিদ রানা অপরাজিত ছিলেন শূন্য রানে।

বিজ্ঞাপন

মুশফিকের এই ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। এটি তার ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট শতকের নতুন রেকর্ড। এর মাধ্যমে তিনি ১৩ সেঞ্চুরির মালিক মুমিনুল হককে ছাড়িয়ে যান।

লিটন দাসের সঙ্গে মুশফিক গড়েন ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। লিটন ৬৯ রান করে আউট হন। পরে তাইজুল ইসলামের সঙ্গে মুশফিকের ৭২ রানের জুটি বাংলাদেশের লিড আরও বড় করতে সহায়তা করে। তাইজুল করেন ২২ রান।

মেহেদী হাসান মিরাজ ১৯, তাসকিন আহমেদ ৬ এবং শরিফুল ইসলাম ১২ রান করেন। দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হন। প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ৪, মুমিনুল হক ৩০ এবং মাহমুদুল হাসান জয় ৫২ রান করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন ৪ উইকেট। সাজিদ খান শিকার করেন ৩টি উইকেট। এছাড়া হাসান আলী ২টি এবং মোহাম্মদ আব্বাস ১টি উইকেট নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD