Logo

বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল অলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৬:২২
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল অলি
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমার থেকে যদি ভালো প্রার্থী থাকে, কেউ দিতে পারে আমরা সবাই আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আশা করব সরকারি পক্ষের (বিএনপি) যারা এমপি আছেন, তারা আমাদেরকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সুযোগ সৃষ্টি করবেন।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অলি আহমদ।

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নিজের নাম প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অলি আহমদ বলেন, জোটের ১১টি দল সম্মিলিতভাবে তার নাম প্রস্তাব করেছে এবং বিষয়টি সাংবাদিকদের সামনেও প্রকাশ করা হয়েছে।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনবার মন্ত্রী এবং ছয়বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল বা দুর্নীতির অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অলি আহমদ বলেন, দেশের মানুষ চান রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হোক। সে লক্ষ্যেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য ভোটের প্রসঙ্গে অলি আহমদ বলেন, তার চেয়ে ভালো প্রার্থী থাকলে তাকে সামনে আনা যেতে পারে। তবে ভালো বিকল্প না থাকলে সরকারি পক্ষের বিএনপি সমর্থিত সংসদ সদস্যরা তাকে ভোট দিয়ে দেশ পরিচালনায় সঠিক সুযোগ তৈরি করবেন বলে তিনি আশা করেন।

তার ভাষায়, দেশকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করাই তাদের মূল প্রত্যাশা।

বিজ্ঞাপন

একসময় বিএনপিতে থাকার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অলি আহমদ এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। আবেদন করার পর পরবর্তী ধাপে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম প্রস্তাব করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্ধারণ ও ভোটের সমীকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদের নাম প্রস্তাবের বিষয়টি সামনে এলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD