গণভোটের রায় কার্যকর হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় বাস্তবায়িত হলে ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতেন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। গণভোটের রায় কার্যকর করা হলে সংসদ সদস্যদের ভোটে কর্নেল অলি বিপুল ব্যবধানে বিজয়ী হতে পারতেন। একই সঙ্গে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে বিএনপিও বিতর্কের বাইরে থাকতে পারত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের বিষয়েও আপত্তি জানান হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত যথাযথভাবে দাখিল করা হয়েছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে তিনি ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, অতীতে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে। এবার ১১ দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রচর্চায় নতুন ধারা তৈরি করতেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে। তাদের কাছে জয়-পরাজয়ের চেয়ে নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
বিএনপি বিভিন্ন কৌশলের মাধ্যমে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ।








