Logo

অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দিল ১১ দলীয় ঐক্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৩:২২
অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দিল ১১ দলীয় ঐক্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

প্রস্তাবক ও সমর্থক যারা

জানা গেছে, অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ

বিজ্ঞাপন

১১ দলীয় ঐক্যজোট আগেই রাষ্ট্রপতি পদে অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় তার আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত হলো।

এর আগে বিএনপিও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০ আগস্ট ভোটগ্রহণ

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৬ আগস্ট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর একাধিক প্রার্থী বৈধ থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সাংবিধানিক বিধান রয়েছে।

বিজ্ঞাপন

ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD