ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললেন রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তারা।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, শুক্রবারই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না।
জবাবে রিজভী বলেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি। নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, দলের হাইকমান্ড ছাত্রদলের নেতাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করছেন। তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না।
রিজভী আরও জানান, নতুন কমিটি গঠনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে এখন পর্যন্ত তার কাছে এ সংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি।
বিজ্ঞাপন
এদিকে বিএনপির মহাসচিবের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইন অনুযায়ী শপথ নেওয়ার আগে দলীয় পদ কিংবা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক অবস্থান থেকে দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








