Logo

সংসদেই সংবিধান সংশোধন করতে হবে, রাস্তাঘাটে বলে লাভ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৫:০৪
সংসদেই সংবিধান সংশোধন করতে হবে, রাস্তাঘাটে বলে লাভ নেই
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দেশের প্রচলিত সংবিধান মেনেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সংবিধানে কোনো বাধা থাকলে তা দূর করতে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন আনতে হবে। রাজপথে এ বিষয়ে বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থনকারী ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় নির্বাচন কমিশন তাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়। জাতীয় স্বার্থ বিবেচনায় পরবর্তী সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বর্তমানে কার্যকর সংবিধান অনুসরণ করেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সংবিধান বা আইনে কোনো বাধা থাকলে তা অতিক্রমের পথও সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারণ করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD