Logo

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৭:৫৬
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। তবে রাষ্ট্রপতি প্রার্থী হলেও সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিইসির দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং সবগুলো ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে।

বিজ্ঞাপন

ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD