রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল আগামী দিনে ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জামায়াত আমির বলেন, তার আগামী দিনের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বিজ্ঞাপন
এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








