রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন সারজিস আলম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম এ অভিনন্দন জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনসিপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারজিস আলম আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টের শেষে মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান সারজিস আলম।









