Logo

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাবেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৮
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যাবেন জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাতের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ক্ষতিগ্রস্ত হয়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করবেন জামায়াত আমির।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মামলার এজাহার ও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একদল লোক সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে এবং পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটি ভেঙে ফেলে।

বিজ্ঞাপন

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বি (২০)। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ডা. শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD