আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক পার্থক্য খুঁজে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দল দুটির রাজনীতিকে একই ধরনের ক্ষমতার কাঠামোর ভিন্ন রূপ হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই, হাসিনা আর তারেকের রাজনীতিও একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা আর দলকে পারিবারিক প্রভাবের বলয়ে রাখার সংস্কৃতি একই।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবার, দল বা গোষ্ঠীর একক কর্তৃত্ব থাকা উচিত নয়। পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের পাশাপাশি জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
পাটওয়ারী তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর জমিদারি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।’

এর আগে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সমালোচনা করেছেন এনসিপির এই নেতা।
এবারের পোস্টে তিনি মূলত দুই দলের রাজনৈতিক কাঠামো, সংস্কার এবং পারিবারিক প্রভাবের বিষয়গুলোকে কেন্দ্র করে নিজের অবস্থান তুলে ধরেছেন।








