আবেগঘন পোস্টে নেতাকর্মীদের বিদায় জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে দলের নেতাকর্মীদের বিদায় জানিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
এর আগে বুধবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকেও আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার নানা স্মৃতি তুলে ধরার সময় একপর্যায়ে তিনি কান্না ধরে রাখতে পারেননি। তার আবেগঘন বক্তব্যে উপস্থিত অন্য নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের কৌশল এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৈঠকে উপস্থিত লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, দীর্ঘ সময় বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল। দলের বহু গুরুত্বপূর্ণ ঘটনার তিনি প্রত্যক্ষ সাক্ষী। এর আগে সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।
শাহাদাত হোসেন সেলিমের ভাষ্য অনুযায়ী, দলের অনেক সিনিয়র নেতাকে পেছনে ফেলে মির্জা ফখরুল মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসাও পেয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় সহকর্মীদের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি বলে জানান শাহাদাত হোসেন সেলিম। তার আবেগঘন বক্তব্যের সময় অন্য সহকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বৈঠকে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য তিনি ক্ষমাও প্রার্থনা করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারেন—এ জন্যও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য জানান।








