Logo

ক্ষমতার অপব্যবহার ধরা ছোঁয়ার বাইরে আওয়ামী শাহীন

profile picture
জান্নাতুর রহমান
২ আগস্ট, ২০২৬, ২১:০৬
ক্ষমতার অপব্যবহার ধরা ছোঁয়ার বাইরে আওয়ামী শাহীন
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক ভিপি মোস্তফা কামাল শাহীনা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক কর্মচারী মোস্তফা কামাল শাহীনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, প্রশাসনিক প্রভাব বিস্তার, দায়িত্ব পালনে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়মের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছেন এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, টেন্ডার প্রক্রিয়া, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন তৈরি এবং সেবাগ্রহীতাদের ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন আবেদন ও ফাইল নিষ্পত্তিতে অনৈতিকভাবে অর্থ আদায়, প্রভাব খাটানো এবং নির্ধারিত নিয়মের বাইরে সুবিধা দেওয়ার মাধ্যমে সরকারি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

তাদের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, অতীতের রাজনৈতিক ক্ষমতার বলয়কে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেও প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগকারীরা জানান, দুর্নীতির অভিযোগে এক পর্যায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরবর্তীতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করে সেই আদেশ প্রত্যাহারের চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত কর্মস্থলে যোগদান না করে প্রধান কার্যালয়ে অবস্থান করে বিভিন্ন কার্যক্রমে হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন সংস্থায় তদন্ত, দুর্নীতি-সংক্রান্ত মামলা এবং একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান বা কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগে মোস্তফা কামাল শাহীনের রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক ভিপি ছিলেন। এছাড়া তার পরিবার স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তার দাদা ও বাবা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও অভিযোগকারীরা দাবি করেছেন, মোস্তফা কামাল শাহীনের বিরুদ্ধে "৩৬ জুলাই" সংশ্লিষ্ট একাধিক হত্যা মামলাও রয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা, অভিযোগপত্র দাখিল বা আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মোস্তফা কামাল শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কিংবা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD