Logo

অবশেষে দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ০৬:২৮
অবশেষে দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত
ছবি: সংগৃহীত

তাকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।  

মঙ্গলবার (২৫ জুলাই) তাকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিজ্ঞাপন

আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে হারমানপ্রীতকে পরবর্তী দুই আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত শনিবার (২২ জুলাই) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর  তিনি আচরণবিধি লঙ্ঘন করেন। নিজের আউটের সিদ্ধান্ত না মেনে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। দর্শকদের উদ্দেশেও কিছু একটা বলে বেরিয়ে যান তিনি। এছাড়া আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে ৪টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয় তার নামের সাথে।

বিজ্ঞাপন

প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা ভঙ্গ  করেছেন হারমানপ্রীত। অধিনায়ককে মাঠে স্টাম্প ভাঙার জন্য তিন ডি মেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি আখতার আহমেদএবং ম্যাচ শেষে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করার জন্য ১ ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য বলেছেন।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুসারে, ২৪ মাসের মধ্যে যদি কোনো খেলোয়াড় চার ডি মেরিট পয়েন্ট পায়, তাহলে তাকে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এক্ষেত্রে দোষী ওই খেলোয়াড়কে ১টি টেস্ট অথবা সাদা বলের ২ ম্যাচে নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD