Logo

নারী ফুটবল বিশ্বকাপ: চুমু খেয়ে বিপাকে স্পেনের ফুটবল প্রধান

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ২৩:৪৩
নারী ফুটবল বিশ্বকাপ: চুমু খেয়ে বিপাকে স্পেনের ফুটবল প্রধান
ছবি: সংগৃহীত

তবে জেনিফার হারমোসোর সঙ্গে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন স্পেনের ফুটবল প্রধান।

বিজ্ঞাপন

২০২৩ সালের নারী বিশ্বকাপের প্রথমবারের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে স্পেন। কিন্তু সেই শিরোপা জয়ের ইতিহাসকে ছাপিয়ে এখন সব আলোচনা-সমালোচনার মূল বিষয় ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির ‘চুমুকাণ্ড’।

শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে যখন নারী দলের ফুটবলাররা একে একে সবাই স্টেজে উঠছিলেন, সে সময় সকলকেই জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলেও নিয়ে ছিলেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী এটি অতি স্বাভাবিক দৃশ্য।

বিজ্ঞাপন

তবে জেনিফার হারমোসোর সঙ্গে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন স্পেনের ফুটবল প্রধান। স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোটে চুমু করে বসেন লুইস। আর তাতেই শুরু হয় সমালোচনা। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে লুইসের এমন কাণ্ড।

বিজ্ঞাপন

বেশ খানিকটা সময় ধরে তাকে চুম্বন করে গেলেও বিষয়টি ভালোভাবে নেননি জেনিফার। সামাজিকমাধ্যম  ইন্সটাগ্রামে লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন স্প্যানিশ এই মিডফিল্ডার। তিনি বলেন, “আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে স্পেনের ফুটবল ফেডারেশন। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এক মুখপাত্র এএফপিকে বলেন, “বিষয়টি খুবই স্বাভাবিক। স্বতঃস্ফূর্ত উদযাপনের সময় এমনটা হতেই পারে। আর তারা দু’জন খুব ভালো বন্ধু।’”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD