Logo

বড়দিনের কেক কাটলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৮
বড়দিনের কেক কাটলেন সাকিব
ছবি: সংগৃহীত

সকালে শহরের দোয়ারপাড়াস্থ চার্চে উপস্থিত হন সাকিব আল হাসান। এ সময় প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

মাগুরায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে  মাগুরা ব্যাপটিস্ট চার্চে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের দোয়ারপাড়াস্থ চার্চে উপস্থিত হন সাকিব আল হাসান। এ সময় প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

পরে সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এই ক্রিকেটার। তিনি বলেন, “আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী। সবাইকে আগামী নির্বাচনে তিনি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” 

বিজ্ঞাপন

পালক সিমশন মুন্সি পরিচালনায় অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বিপ্লব কুমার আইচ। শেষে সাকিব আল হাসান শিশুদেরকে সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD