Logo

অস্ত্রোপচার সম্পন্ন, ফের আইসিইউতে সালাউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২
অস্ত্রোপচার সম্পন্ন, ফের আইসিইউতে সালাউদ্দিন
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। বাফুফে সভাপতির পরিবারের বারাতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর কাজী সালাউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮  ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। বাফুফে সভাপতির পরিবারের বারাতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন। 

বিজ্ঞাপন

অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর কাজী সালাউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

গেল ১৬ ডিসেম্বর হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কাজী সালাউদ্দিনকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD