Logo

নতুন বছরে ব্রাজিলের ব্যস্ত সূচি

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫
75Shares
নতুন বছরে ব্রাজিলের ব্যস্ত সূচি
ছবি: সংগৃহীত

এরসাথে যুক্ত হয়েছে দলের মূল তারকা নেইমারের লম্বা ইনজুরি বিষয়টি

বিজ্ঞাপন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে ২০২৩ সাল সম্পূর্ণ করেছে। নিজেদের মাঠে বাছাইপর্বে ইতিহাসের প্রথম হার, টানা জয়ের মুখ না দেখা, কোচ নিয়ে অস্থিরতা সবমিলিয়ে ২০২৩ খুব বেশি ভালো কাটেনি তাদের। এরসাথে যুক্ত হয়েছে দলের মূল তারকা নেইমারের লম্বা ইনজুরি বিষয়টি।  

তবে সবকিছু পেছনে ফেলে এবার ব্রাজিলের নজর নতুন বছরের সূচির দিকে। এরমধ্যে আছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শিরোপা। এ আসরে নয়বারের চ্যাম্পিয়নরা নিশ্চিতভাবেই শিরোপা ফিরিয়ে আনতে মুখিয়ে থাকবে। সেলেসাওরা চলতি বছর বেশকিছু প্রীতি ম্যাচেও খেলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী মার্চে প্রীতিম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন বছরের ব্যস্ত সূচি। মাঝে কোপা আমেরিকার আসর আর বছরের শেষ প্রান্তে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব দিয়েই শেষ হবে সেলেসাওদের ২০২৪ সাল। 

প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন

 

২৩ মার্চ, ২০২৪ ব্রাজিল বনাম ইংল্যান্ড, ৮ জুন, ২০২৪ ব্রাজিল বনাম মেক্সিকো

বিজ্ঞাপন

কোপা আমেরিকা আসর

বিজ্ঞাপন

২৪ জুন, ২০২৪ প্লে-অফ বিজয়ী বনাম ব্রাজিল, ২৮ জুন, ২০২৪  ব্রাজিল বনাম প্যারাগুয়ে, ২ জুলাই, ২০২৪ কলম্বিয়া বনাম ব্রাজিল এবং ২ জুলাই, ২০২৪ কলম্বিয়া বনাম ব্রাজিল। কোপা আমেরিকা শিরোপা কোয়ার্টার ফাইনাল ৬ জুলাই ২০২৪। কোপা আমেরিকা সেমিফাইনাল ১০ জুলাই ২০২৪। তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ও ১৪ জুলাই ২০২৪ যথাক্রমে। (নক-আউটে ওঠা সাপেক্ষে)

   

বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ 

৫ সেপ্টেম্বর, ২০২৪      ইকুয়েডর বনাম ব্রাজিল

বিজ্ঞাপন

১০ সেপ্টেম্বর, ২০২৪    ব্রাজিল বনাম প্যারাগুয়ে  

১০ অক্টোবর, ২০২৪     ব্রাজিল বনাম চিলি

১৫ অক্টোবর, ২০২৪     পেরু বনাম ব্রাজিল 

বিজ্ঞাপন

১৪ নভেম্বর, ২০২৪       ব্রাজিল বনাম ভেনিজুয়েলা

১৯ নভেম্বর, ২০২৪      উরুগুয়ে বনাম ব্রাজিল

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD