Logo

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেইমার, বাদ ভিনিসিয়ুস!

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০১:৩৪
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেইমার, বাদ ভিনিসিয়ুস!
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেইমার,বাদ ভিনিসিয়ুস!

বিজ্ঞাপন

প্রায় দুই বছর ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। আবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে  ফিরতে যাচ্ছেন নেইমার।

বিজ্ঞাপন

আগামী কয়েক দিনের ভিতর ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির সময়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির দলে জায়গা পাচ্ছেন নেইমার তবে দলে যায়গা পায়নি ভিনিসিয়ুস ।

বিজ্ঞাপন

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় তিনি চিলির বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন। শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডাকার প্রয়োজন মনে করেননি কোচ আনচেলত্তি। ফলে এই দুই ম্যাচে বিশ্রামেই থাকছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে যারা আছেন:

বিজ্ঞাপন

গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)

ডিফেন্ডার: এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

ফুলব্যাক: ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো)

বিজ্ঞাপন

মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)

ফরোয়ার্ড: কাইও হোর্ঝে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

বিজ্ঞাপন

নেইমার দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর মাসে। চোট থেকে ফিরেও এতদিন সুযোগ পাননি তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার তাকে দলে ভেড়াচ্ছেন আনচেলত্তি। 

বিজ্ঞাপন

আগামী ১ সেপ্টেম্বর ব্রাজিল দল ক্যাম্প শুরু করবে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে। ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে নামবে তারা, এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে সেলেসাওরা।   

বিজ্ঞাপন

১৬ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিছে ব্রাজিল। বাকি থাকা এই দুই ম্যাচই হবে মূলত বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার ম্যাচ। 

এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD