Logo

মেসির বাবাকে নিয়ে ভুয়া খবর, পদত্যাগ করলেন সেই উপস্থাপক

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৯:৫০
মেসির বাবাকে নিয়ে ভুয়া খবর, পদত্যাগ করলেন সেই উপস্থাপক
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের শুরুতে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের আনন্দের মাঝেই তার বাবা হোর্হে মেসিকে নিয়ে ছড়িয়ে পড়ে একটি ভুয়া খবর। এতে দেশটির একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

লাইভ সম্প্রচারে হোর্হে মেসির মৃত্যুর দাবি করার পরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে মেসি পরিবার নিশ্চিত করে জানায়, হোর্হে মেসি জীবিত আছেন, তবে অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার ‘লুজু টিভি’র একটি লাইভ অনুষ্ঠানে। সেখানে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা বলেন, “আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপ চলাকালীন এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।”

বিজ্ঞাপন

এই মন্তব্য প্রকাশের পরই দর্শক ও নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে মেসি পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে জানানো হয়, এটি ভিত্তিহীন তথ্য।

পরিস্থিতি ঘোলাটে হলে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং চ্যানেল থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, তিনি ভুল তথ্যের ওপর নির্ভর করেছিলেন এবং প্রযোজনা দলের দেওয়া তথ্যকে সত্য ভেবে নিয়েছিলেন।

তিনি আরও জানান, “আমি মেসি পরিবারকে এই ভুল ও কষ্টকর ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি গভীরভাবে লজ্জিত।”

বিজ্ঞাপন

চ্যানেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করে জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। একই সঙ্গে তারা আহ্বান জানায়, এমন সংবেদনশীল সময়ে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD