একাদশে চমক, হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য দল

বিশ্বকাপে হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছু নতুন মুখ দেখা যেতে পারে ব্রাজিলের শুরুর একাদশে। দল ঘোষণার আগে সবকিছু গোপন রাখলেও কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এই ম্যাচে দুই থেকে তিনটি পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি।
বিজ্ঞাপন
সপ্তাহজুড়ে অনুশীলন শেষে ম্যাচ পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন আনচেলত্তি। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মাঝমাঠের একটি জায়গা। সেখানে লুকাস পাকেতা শুরু করবেন, নাকি সুযোগ পাবেন দানিলো সান্তোস—সেটিই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন: হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল
ম্যাচের আগের দিনের এক সাক্ষাৎকারে আনচেলত্তি তার দল নিশ্চিত করতে চাননি। তবে কিছুটা পরিবর্তন আসবে। পাকেতার সম্পর্কে জানতে চাইলে তার কথা, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না (তার শুরু করা নিয়ে)। পাকেতার মেধা আছে। সে খেলা নিয়ন্ত্রণ করে। (মরক্কোর বিপক্ষে) প্রথমার্ধে তেমন কিছু ছিল না। কিন্তু তাকে অন্য সুযোগ দিতে হবে আমাদের। প্রথমার্ধে যারা ভালো খেলেনি, তাদের একজন পাকেতা। কিন্তু সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের এটাও বিবেচনা করতে হবে যে প্রথমার্ধে কেউেই তাদের সেরা পর্যায়ে ছিল না।’
বিজ্ঞাপন
নিউ জার্সিতে বেশিরভাগ সময় ৪-২-৪ ফরমেশনে খেলেছে ব্রাজিল। তবে ৪-৩-৪ ফরমেশনে খেললে তারা মাঝমাঠে আরও উজ্জীবিত পারফরম্যান্স করবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিকে আরও বেশি জায়গা নিয়ে খেলতে পারবেন, আর রাফিনহা ডানদিকে। কুনহা আক্রমণে সেন্ট্রাল ফরোয়ার্ডের কাজ করবেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতা (দানিলো সান্তোস); রাফিনহা, কুনহা ও ভিনিসিয়ুস।
বিজ্ঞাপন
অন্যদিকে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ ছিল: আলিসন; রজার ইবানেজ, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; ইগোর থিয়াগো।








