Logo

রেনশো–ডেভিডের চার-ছক্কার ঝড়, বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১৫:৫৩
রেনশো–ডেভিডের চার-ছক্কার ঝড়, বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

নতুন বলে দারুণ শুরু করে বাংলাদেশ। ফলে দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেই চাপ সামলে দলকে ম্যাচে ফেরান ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন।

বিজ্ঞাপন

নতুন বলে দারুণ শুরু করে বাংলাদেশ। ফলে দ্রুতই অস্ট্রেলিয়া চাপের মুখে পড়ে এবং দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। তবে সেই ধাক্কা সামলে ইনিংস গুছিয়ে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো ব্যাট হাতে ঝলমলে ইনিংস খেলেন, যার ওপর ভর করে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

বিজ্ঞাপন

ইনিংসের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন জশ ইংলিস। তবে তাকে বেশি দূর যেতে দেননি নাসুম আহমেদ। তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৬ বলে ১১ রানে তাকে ফিরিয়ে দেন এই স্পিনার।

এরপরের ওভারেই ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা। টি–টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর উইকেটের দেখা পান এই পেসার। মাত্র ১ রান করা কপার কলোনি ক্যাচ দেন সাইফ হাসানের হাতে।

পরপর দুই ওভারে উইকেট হারিয়ে কিছুটা সতর্ক হয়ে খেলেন মিচেল মার্শ। তবে তিনি ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

বিজ্ঞাপন

৪৪ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস মেরামত করেন রেনশো ও টিম ডেভিড। তাদের ৯৭ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। ৪৫ রান করে ডেভিড আউট হলে এই জুটি ভাঙে আব্দুল গাফফার সাকলাইনের বলে।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইনিংস শেষ করেন রেনশো। তার ব্যাটিংয়ে ভর করেই ১৯৬ রানের লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন নাহিদ রানা, সাকলাইন এবং মুস্তাফিজুর রহমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD