Logo

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল আগেই জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৫:৩০
ব্রাজিল-হাইতি ম্যাচের ফল আগেই জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে আসে ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর রিতিনিয়া। যদিও ব্রাজিলের প্রথম ম্যাচের ফল নিয়ে করা তার আগের পূর্বাভাস সঠিক হয়নি, তবুও নতুন করে আবারও আলোচনায় এসেছে এই সামুদ্রিক প্রাণীটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের ব্রাজিল ও হাইতির মধ্যকার লড়াইয়ের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়।

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এবার তাদের সামনে টুর্নামেন্টের অন্যতম পুঁচকে দল হাইতি, যারা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে।

বিজ্ঞাপন

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস পল একের পর এক ম্যাচের সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি থেকেই এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে কেন্দ্র করে এমন আয়োজন করা হয়েছে।

তবে রিতিনহার এইবারের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD