Logo

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৩:৫৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এক জন নিহত এবং অন্তত চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে একাধিক গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে ইন্টারস্টেট ৭০ ও ইন্টারস্টেট ৬৭০ হাইওয়েতেও গুলিবর্ষণের খবর পাওয়া যায়। ঘটনাগুলো অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ চলাকালীন ঘটে।

পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক রয়েছে এবং তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারের পাশে একটি গাড়ি এসে গুলি চালায়। এতে চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা বিষয়টি টায়ার ফাটার শব্দ বলে মনে করেছিলেন।

আহত ওই চালককে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে একই ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন এবং পরে একজনের মৃত্যু হয়। ঘটনার পর বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD