Logo

পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১৫:০৩
পাওয়ার প্লেতে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেও বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারে ৩১ রান তুলে শক্ত অবস্থানে থাকলেও পরের ধাক্কায় দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

বিজ্ঞাপন

টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনা হয়। অফস্পিনার শেখ মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পান নাসুম আহমেদ ও নাহিদ রানা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে মাঠে নামেন নাহিদ রানা।

ম্যাচের তৃতীয় ওভারে নাসুম আহমেদের লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন জশ ইংলিস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটার। পরের ওভারেই দারুণ এক ক্যাচে কুপার কনোলিকে ফেরান নাহিদ রানা। এই দুই উইকেটের পর অস্ট্রেলিয়া রান করতে হিমশিম খায়।

বিজ্ঞাপন

পাওয়ার প্লের শেষভাগে আক্রমণে এসে সফল হন মোস্তাফিজুর রহমান। তার শর্ট লেন্থ ডেলিভারিতে ভুল শটে ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সাইফ হাসানের দারুণ ক্যাচে ফেরেন তিনি। প্রতিবেদ লেখার সময় ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১২২ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD