Logo

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৭:০৬
হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়া সেলেসাওদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কাগজে-কলমে শক্তির দিক থেকেও এগিয়ে ব্রাজিল, তাই ম্যাচটিকে একতরফা লড়াই হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়। অন্যদিকে হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরে যায়। ফলে দুই দলই এখন প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে দুই দলের পার্থক্য স্পষ্ট—অভিজ্ঞতা ও শক্তিতে অনেক এগিয়ে ব্রাজিল।

ফুটবল ইতিহাসে হাইতির বিশ্বকাপ স্মৃতি বলতে ১৯৭৪ সালের আসর। দীর্ঘ বিরতির পর এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে ক্যারিবীয় দেশটি। অন্যদিকে ব্রাজিল খেলছে নিজেদের ২৩তম বিশ্বকাপ, যেখানে তারা সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। এই তিন ম্যাচে ব্রাজিল মোট ১৭টি গোল করেছে, হজম করেছে মাত্র ১টি।

প্রথম দেখা হয় ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ব্রাজিল ৪–০ গোলে জয় পায়। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি ম্যাচে হাইতিকে ৬–০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

সবচেয়ে বড় জয় আসে ২০১৬ সালের কোপা আমেরিকায়। সেই ম্যাচে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল, ম্যাচটি শেষ হয় ৭–১ ব্যবধানে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন ফিলিপে কৌতিনিও, এছাড়া গোল করেন রেনাতো অগুস্তো, গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমা।

ব্রাজিল–হাইতি মুখোমুখি পরিসংখ্যান:

১৯৭৪: ব্রাজিল ৪–০ হাইতি (প্রীতি ম্যাচ)

বিজ্ঞাপন

২০০৪: হাইতি ০–৬ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

২০১৬: ব্রাজিল ৭–১ হাইতি (কোপা আমেরিকা)

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD