Logo

৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুন, ২০২৬, ০৮:৪২
৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সেই সমালোচনার জবাব দিল কার্লো আনচেলত্তির দল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল যোগ হয়ে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও অফসাইড ও সুযোগ নষ্টের কারণে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।

এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে (+৩) এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

বিজ্ঞাপন

এর আগে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল মরক্কো। তবে গোল ব্যবধান (+১) কম হওয়ায় ব্রাজিলের জয়ের পর তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে।

অন্যদিকে, হাইতির বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। সেই ম্যাচই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD