Logo

বিশ্বকাপে নকআউট নিশ্চিত ২৮ দলের, অপেক্ষায় আরও ৮ দেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১৬:৩৩
বিশ্বকাপে নকআউট নিশ্চিত ২৮ দলের, অপেক্ষায় আরও ৮ দেশ
ছবি : জনবাণী গ্রাফিক্স

ফিফা বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ পর্যায়ে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তিনটি গ্রুপের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরই ৪৮ দলের আসর প্রবেশ করবে ৩২ দলের নকআউট পর্বে। এখন পর্যন্ত ২৮টি দল শেষ ৩২ নিশ্চিত করেছে। ইতোমধ্যে ১২টি দেশের বিদায়ও নিশ্চিত হয়েছে। বাকি চারটি টিকিটের জন্য এখনও লড়াইয়ে রয়েছে ৮টি দল।

বিজ্ঞাপন

বর্তমান টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি নকআউটে উঠবে। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটটি দলও শেষ ৩২-এ জায়গা করে নেবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ম্যাচগুলো।

নকআউট নিশ্চিত করেছে যেসব দল

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা (সেরা তৃতীয়)

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (সেরা তৃতীয়)

বিজ্ঞাপন

গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (সেরা তৃতীয়)

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (সেরা তৃতীয়)

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর

বিজ্ঞাপন

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে

গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (সেরা তৃতীয়)

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা

বিজ্ঞাপন

গ্রুপ ‘কে’: কলম্বিয়া, পর্তুগাল

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ঘানা

এখনও নকআউটের লড়াইয়ে রয়েছে

বিজ্ঞাপন

ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, গণতান্ত্রিক কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান। এই দলগুলোর মধ্য থেকে চারটি দল শেষ ৩২-এ জায়গা করে নেবে।

যাদের বিশ্বকাপ শেষ

গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান এবং পানামার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD