Logo

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছেন আত্মবিশ্বাসী সুইস কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১২:৫৪
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছেন আত্মবিশ্বাসী সুইস কোচ
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন | ফাইল ছবি

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত ১২০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে ইউরোপের প্রতিনিধিরা। এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আগামী রবিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল। ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়।

ইয়াকিন বলেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামা তাদের জন্য বড় সুযোগ। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুইস কোচ আরও জানান, দক্ষিণ আমেরিকার দলগুলোর ফুটবল দর্শন, কৌশল এবং মানসিকতা সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে তার দল।

অন্যদিকে, দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করার আহ্বান জানিয়েছেন। চারটি বিশ্বকাপে অংশ নেওয়া এই ফুটবলার বলেন, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শক্তিশালী দল এবং তাদের স্কোয়াডে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে।

রদ্রিগেজের মতে, লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকার উপস্থিতি আর্জেন্টিনাকে আরও ভয়ংকর প্রতিপক্ষ করে তুলেছে। তাই ম্যাচে সফল হতে হলে সুইজারল্যান্ডকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।

বিজ্ঞাপন

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সুইস শিবির। বিশ্বকাপে এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ তিন গোল করা ফরোয়ার্ড ইয়োহান মানজাম্বি হাঁটুর চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এ বিষয়ে ইয়াকিন জানান, এ ধরনের চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা সহজ নয়। চিকিৎসকরা এখনো পুরোপুরি নিশ্চিত নন চোটের মাত্রা সম্পর্কে। তিনি বলেন, মানজাম্বি যদি ম্যাচের আগে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই তাকে দলে রাখা হবে। তবে ঝুঁকি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া ইনজুরির কারণে মিশেল এবিশার এবং লুকা ইয়াকেজও এখনো দলের বাইরে রয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক নিয়মিত খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা কোচিং স্টাফের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে সুইজারল্যান্ড। তাই নতুন ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে চায়। দুই দলের এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ পর্যন্ত কে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, তার উত্তর মিলবে রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD