Logo

এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ২০:০১
এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ছবি: সংগৃহীত

মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর মাঠে যখন টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে উজ্জীবিত আর্জেন্টিনা, ঠিক তখনই মাঠের বাইরে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

বিজ্ঞাপন

স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা, আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দৈনিক লা নাসিওন-এর বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এএফএর সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটি যুক্তরাষ্ট্রে কীভাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করেছে, তা খতিয়ে দেখছেন মার্কিন তদন্তকারীরা। বিশেষ করে ব্যাংক জালিয়াতি বা অর্থপাচারের মতো কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিই তদন্তের মূল বিষয়।

তদন্তে উঠে এসেছে, ট্যুরপ্রোডএন্টার এলএলসি নামে একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান কয়েক বছর ধরে এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিল। সেই প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমও তদন্তের আওতায় রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যাংকিং নথি পর্যালোচনায় দেখা গেছে, সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যাংক-এর অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কয়েকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেগুলোর উৎস ও গন্তব্য নিয়ে তদন্তকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার তিনজন ফেডারেল প্রসিকিউটর প্রাথমিক তদন্ত তদারকি করছেন। ইতোমধ্যে এএফএর আর্থিক কাঠামো নিয়ে প্রথম অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনি এফবিআইয়ের কাছে জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসনের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়টি বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD