Logo

আর্জেন্টাইন সমর্থকদের ‘ইসরায়েলি’ পতাকা প্রদর্শন, থুতু দিলেন মিসর কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ২১:৩১
আর্জেন্টাইন সমর্থকদের ‘ইসরায়েলি’ পতাকা প্রদর্শন, থুতু দিলেন মিসর কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্যালারি থেকে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক ইসরায়েলের পতাকা প্রদর্শন করলে তার প্রতিক্রিয়ায় তিনি মাটিতে থুতু ফেলেন।

বিজ্ঞাপন

৩-২ ব্যবধানে পরাজয়ের পর ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টানেলের দিকে হাঁটার সময় গ্যালারি থেকে কয়েকজন আর্জেন্টাইন সমর্থক তাকে লক্ষ্য করে ইসরায়েলের পতাকা উড়িয়ে দেখান।

সেটি দেখার পর মিসরীয় কোচ সমর্থকদের দিকে তাকিয়ে কিছু একটা বলেন এবং এরপর মাটিতে থুতু ফেলে টানেলের ভেতর চলে যান।

এই ভিডিওটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নেটিজেনদের একাংশ মনে করছেন, ফিলিস্তিনের প্রতি হাসানের প্রকাশ্য অবস্থানের কারণেই সমর্থকরা তাকে উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হোসাম হাসান এর আগেও বারবার ফিলিস্তিনের প্রতি তার জোরালো সংহতি প্রকাশ করেছেন এবং চলতি বিশ্বকাপে মিসরের প্রতিটি জয় ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর মাঠের ভেতরে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তিনি ফিলিস্তিন ইস্যুতে অন্যতম সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছেন।

নাটকীয়ভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কয়েক মুহূর্ত পরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও হাসান বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন যে, মাঠের ভেতর ও বাইরের কিছু ‘অদৃশ্য শক্তি’ ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তিনি সরাসরি বলেন, হয়তো অনেকেই চেয়েছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনাই যেন টুর্নামেন্টে টিকে থাকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD