Logo

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৬:৪৭
আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকেই শিরোপা জিততে দেখতে চান। তবে তার এই সমর্থনের মূল কারণ লিওনেল মেসি নন, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের বন্দনাতেই বেশি মুখর ছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতি অটল সমর্থনের কারণ হিসেবে মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। মিলের শাসনামলে ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক যখন আরও গভীর হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সামনে এল। দেশ দুটি সম্প্রতি ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।

‘মোজো পডকাস্ট’–এ কথা বলার সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বিশ্বকাপ এবং এই প্রতিযোগিতায় তিনি কোন দলকে সমর্থন করছেন, তা নিয়ে কথা বলেন। বিশ্বকাপে কাকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন। সঞ্চালক তাৎক্ষণিকভাবে লিওনেল মেসির নাম উল্লেখ করলেও নেতানিয়াহু প্রথমেই অন্য একটি কারণ সামনে আনেন—আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তিনি আর্জেন্টাইন নেতার প্রশংসা করে বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতানিয়াহু স্বীকার করেন যে তারা দুজন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশ পছন্দ করেন। তবে আলাপের পরের অংশে তিনি আর্জেন্টিনার ক্রীড়া শক্তির কথাও স্বীকার করেন। তিনি বলেন, দেশটির একটি ‘খুব ভালো দল’ এবং একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় রয়েছে, যা দিয়ে তিনি স্পষ্টতই লিওনেল মেসিকে বুঝিয়েছেন।

আলোচনার একপর্যায়ে উপস্থাপক উল্লেখ করেন, মেসি প্রায় দুই দশক ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলছেন। তখন নেতানিয়াহু স্মৃতিচারণ করে বলেন, একসময় একটি ম্যাচ খেলতে ইসরায়েলে আসার সময় মেসির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতের অভিজ্ঞতার কথাও তিনি পডকাস্টে তুলে ধরেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD