মেসির আর্জেন্টিনাকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তার দাবি, লিওনেল মেসিকে কার্যত নিষ্ক্রিয় করেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে ইংল্যান্ড।
বিজ্ঞাপন
একটি ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে জো কোল বলেন, ‘আমাদের ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা সেটাই করব। শতভাগ নিশ্চিত।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে উপস্থিত অন্য বিশ্লেষকরা তার এমন আত্মবিশ্বাসে পুরোপুরি একমত হতে পারেননি। তাদের মতে, মেসির মতো একজন ফুটবলার যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। এমন মন্তব্য না করার পরামর্শও দেন তারা। কিন্তু কোল নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেন, ‘আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব।’
এদিকে মাইকা রিচার্ডসের মতে, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। তার ভাষায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা যেমন ধূর্ত, তেমনি জয়ের মানসিকতাও প্রবল। তবে থমাস টুখেলের দলের গতির ওপর ভরসা রেখে তিনি বলেন, ‘ওদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো গতি আমাদের আছে। আমার বিশ্বাস, আমরা জিতব।’
বিজ্ঞাপন
জো কোলের এই মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ অতীতে তিনি বহুবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও তাকে এগিয়ে রেখেছেন। বিশ্বকাপ শুরুর আগে কোল বলেছিলেন, ‘আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো ভাবেন, যদি মেসির মতো হতে পারতেন! মেসিই একমাত্র খেলোয়াড়, যে সবকিছু অর্জন করেছে এবং শান্তিতে ঘুমাতে পারে।’
সেমিফাইনালের আগে আরেক ইংলিশ সাবেক ফুটবলার গ্যারি নেভিলও আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন। যদিও মেসিকে নয়, তিনি প্রশ্ন তুলেছেন দলটির দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের ধারাবাহিকতা নিয়ে।
নেভিল বলেন, কখনো তারা এমন ভুল করেন, যাতে প্রতিপক্ষ সহজে গোল পেয়ে যায়। আবার কিছুক্ষণের মধ্যেই দুর্দান্ত পারফরম্যান্সে সব হেড জিতে নেন, গোল করেন এবং পুরো মাঠ দাপিয়ে বেড়ান। তার ভাষায়, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই তাদের মধ্যে যেন অন্যরকম এক শক্তি চলে আসে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত রোমেরো ও মার্টিনেজকে বিশ্বের ‘সেরা-বাজে সেন্টার-ব্যাক জুটি’ বলেও আখ্যা দেন নেভিল। তার মতে, কখনো তারা অসাধারণ, আবার পরের মুহূর্তেই অবিশ্বাস্য ভুল করে বসেন।








