Logo

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন ইয়াসির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১৬:৫৬
জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন ইয়াসির
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় টস জয়ের পর প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, টস জিতলে আগে ব্যাটিং নেওয়ার কথা ভেবেছিলেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই ম্যাচে দীর্ঘদিন পর জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। দলে তার প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে একাদশে-

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD