৫৫ মিনিটে আর্জেন্টিনার জাল কাঁপাল ইংল্যান্ড

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অবশেষে গোলের দেখা পেল ইংল্যান্ড। ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের দুর্দান্ত ফিনিশে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে লিড নেয় থ্রি লায়ন্সরা।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। এরই ধারাবাহিকতায় ডান প্রান্ত দিয়ে দ্রুত পাল্টা আক্রমণ গড়ে তোলে দলটি। এরপর বাম দিক থেকে আসা নিখুঁত ক্রস আর্জেন্টিনার রক্ষণভাগকে বিপাকে ফেলে।
রক্ষণভাগের খেলোয়াড়রা সময়মতো নিজেদের অবস্থানে ফিরতে না পারায় সুযোগটি কাজে লাগান অ্যান্থনি গর্ডন। ছয় গজ বক্সের কাছ থেকে আলতো ছোঁয়ায় বল জড়িয়ে দেন জালে।
গর্ডনের এই গোলে ৫৫তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।








