Logo

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি, উত্তাল ব্রাজিলের বেলেম

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৬:৩১
নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি, উত্তাল ব্রাজিলের বেলেম
ছবি: সংগৃহীত

রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের পর ব্রাজিলিয়ান তারকা নেইমারের আচরণ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। মাঠের ঘটনার রেশ গড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। এমনকি বেলেম সিটি কাউন্সিল পর্যন্ত পৌঁছেছে বিষয়টি। কাউন্সিলর মারিনোর ব্রিতো নেইমারকে বেলেম শহরে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার প্রস্তাব তুললেও কাউন্সিলের বোর্ড তা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে ব্রিতো অভিযোগ করেন, নেইমার বেলেমে এসে স্থানীয় খেলোয়াড়দের অসম্মান করেছেন। রেমোর বিপক্ষে ম্যাচে তিনি পারা রাজ্যের খেলোয়াড়দের মৌখিকভাবে অপমান করেছেন বলেও দাবি করেন এই কাউন্সিলর।

ব্রিতোর ভাষ্য, বিষয়টি শুধু একটি ফুটবল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে পুরো আমাজন অঞ্চলকে অসম্মান করা হয়েছে। তার অভিযোগ, নেইমারের আচরণের বিরুদ্ধে আনা প্রস্তাবটি ভোটে তুলতে না দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং কাউন্সিলের নিজস্ব বিধিরও লঙ্ঘন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেমোর বিপক্ষে ম্যাচ শেষে বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামের ড্রেসিংরুমের প্রবেশপথে নেইমারের সঙ্গে রেমোর কর্মকর্তা ও সদস্যদের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়।

সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি নেইমারকে উদ্দেশ করে গালাগাল করেন। এরপর সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই তারকা প্রতিপক্ষকে উদ্দেশ করে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। তিনি বারবার ‘তোমরা বাদ পড়েছ’ এবং ‘এটাই সান্তোস’ বলে চিৎকার করেন। পাশাপাশি অঙ্গভঙ্গির মাধ্যমেও প্রতিপক্ষকে উসকানি দিতে দেখা যায় তাকে।

একপর্যায়ে রেমোর কয়েকজন সমর্থক ও প্রতিনিধিদলের সদস্য নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে নেইমারের দিকে এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা, যিনি তোনিয়াও নামে পরিচিত, নেইমারের আচরণের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, রেমো ভালো একটি অভিযান শেষ করেছে। এমন পরিস্থিতি তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। অসংখ্য শিশুর কাছে আদর্শ হিসেবে বিবেচিত নেইমার সেখানে গিয়ে অশোভন আচরণ ও উসকানিমূলক কর্মকাণ্ড করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

রেমো সভাপতির মতে, এ ধরনের ব্যক্তিদের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সমাজেরও দায় রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD