নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো দ্বন্দ্বে ফের উত্তেজনা

ম্যাচের আগে সৌজন্যতা রক্ষায় হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেন নেইমার। কিন্তু সেই হাত এড়িয়ে যান থিয়াগো মেন্দেস। রবিবার সান্তোসের তারকা নেইমারের সঙ্গে ভাস্কো দা গামার এই মিডফিল্ডারের এমন আচরণে নতুন করে আলোচনায় এসেছে দুজনের দীর্ঘদিনের পুরোনো বিরোধ।
বিজ্ঞাপন
সাও জানুয়ারিওতে ঘটে যাওয়া এই শীতল মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। লিগ ওয়ানে খেলার সময় থেকে চলে আসা বিরোধের সর্বশেষ অধ্যায় নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমারের ঘনিষ্ঠজনেরা।
ভাস্কো ও সান্তোসের মধ্যকার ম্যাচ শুরুর আগেই সাও জানুয়ারিওতে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। ম্যাচের আগে নিয়মিত সৌজন্য বিনিময়ের সময় মেন্দেস সান্তোসের ১০ নম্বর জার্সিধারী নেইমারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে হাত মেলাতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং দ্রুত ভাইরাল হয়। এর প্রতিক্রিয়ায় নেইমারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দুঃখের ইমোজি দেয়। স্বাগতিক সমর্থকরা নেইমারের কান্নার মাস্ক বিতরণ করতে থাকলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছিল।
নেইমারের কাছের বন্ধু জোতা আমানসিও ভাস্কো মিডফিল্ডারের সমালোচনা করতে দেরি করেননি। ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদিনহোর একটি বিখ্যাত উক্তি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মেন্দেসকে কটাক্ষ করেন তিনি। সেখানে তিনি জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোনালদিনহোর একটি ঘটনা উল্লেখ করেন। ব্রাজিলিয়ান সাবেক তারকা বলেছিলেন, একজন সত্যিকারের সুপারস্টার সাধারণত সহজ-সরল স্বভাবের হয়, আর সাধারণ মানের খেলোয়াড়দের মধ্যে প্রায়শই অহঙ্কারী মনোভাব থাকে।
এই দুজনের শত্রুতার শুরু ২০২০ সাল থেকে। ওই সময় লিগ ওয়ানে পিএসজিতে খেলতেন নেইমার, লিওঁতে মেন্দেস। দুই দলের মুখোমুখি লড়াইয়ে একবার নেইমারের গোড়ালি গুরুতরভাবে মচকে দেওয়ায় লাল কার্ড দেখেন মেন্দেস। ওই সময় তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও এর রেশ চলছে দীর্ঘদিন ধরে।
বিজ্ঞাপন
তাদের শত্রুতা নতুন করে ফিরেছে এই বছরের শুরুতে, যখন দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরেন। সাম্প্রতিক এক ম্যাচে প্রথমার্ধে দুজনের মধ্যে বাদানুবাদ হয়েছিল। মেন্দেসের একটি ফাউলে ক্ষেপে যান নেইমার। তারপর মেন্দেস তার মুখে হাত দিলে পড়ে যান। দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু হাফটাইমে টানেলের ভেতরেও চলে তাদের ঝগড়া।
সেই উত্তপ্ত ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেইমার মেন্দেসের আচরণ ও চরিত্র নিয়ে সরাসরি মন্তব্য করেন। নেইমার স্পোর্টটিভিকে বলেছিলেন, ‘সে সবসময় ঝামেলা শুরু করতে চায়, সবসময় নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়, ব্যাপারটা সবসময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব।’








