Logo

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যোগ দিলেন নতুন কোচ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৬:১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যোগ দিলেন নতুন কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। মজার বিষয়, দলের সঙ্গে যোগ দেওয়ার দিনই ছিল মাকেতার জন্মদিন।

বিজ্ঞাপন

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই মাকেতাকে কোচিং স্টাফে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। ফলে স্বাগতিক দেশের ক্রিকেট, পরিবেশ ও কন্ডিশন সম্পর্কে মাকেতার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছে বিসিবি।

বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মাকেতা। দলের সঙ্গে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘দারুণ এক্সাইটিং। যখনই আমি সুযোগ পেলাম, আমি দলের সাথে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটেড ছিলাম। প্লেয়ারদের সাথে, কোচদের সাথে দেখা করতে দারুণ রোমাঞ্চ কাজ করছিল। এখন সবার সাথে দেখা হয়েছে। আশা করি এখানে আমার যাত্রাটা দারুণ রোমাঞ্চে ভরপুর হবে। আমি অনেক এক্সাইটেড।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

জন্মদিনে দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টিকেও বিশেষ হিসেবে দেখছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। মাকেতা বলেন, ‘আমার জন্মদিনের দিনই দলের সাথে যোগ দেওয়ার ব্যাপারটি বিশেষ কিছু ছিল। এখানে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি অনেকদিন ধরেই কোচিং করাচ্ছি। ভিন্ন ধাঁচের সংস্কৃতিতে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাকে এমন সময়ে আনা হয়েছে যখন দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। দলে যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটিং সময়।’

বিজ্ঞাপন

দলের প্রথম অনুশীলনেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন মাকেতা। অনুশীলনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম অনুশীলন ছিল, অনেক গরম এখানে। ছেলেরা নিজেদের কাজটা ভালোভাবেই করেছে। বেশ অনুপ্রেরণাদায়ক ছিল। ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তারাও চড়াও হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ বা সব দিক দিয়েই। প্রথম অনুশীলন দারুণ ইম্প্রেসিভ ছিল। উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি।’

নতুন কোচের দায়িত্বের শুরুতেই তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মাকেতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য বিসিবির।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD