Logo

পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমছে রাতে

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৫ নভেম্বর, ২০২৫, ১৬:৩৩
পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমছে রাতে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে শীতের তীব্রতা এখনো বাড়েনি। কার্ত্তিক মাস সমাগত হলে ও এ বছর শীতের দাপট নেই।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এদিকে, কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা লাকা। সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হয়। তবে ভোরের দিকে হালকা হতে থাকে কুয়াশা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় শীতের অনুভূতি। শুক্রবার দিনের সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে শীতের আমেজ কিছুটা লক্ষ্য করা যায় ।

বিজ্ঞাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়। কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে।

আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ ছিল। যা গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD