Logo

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৮:৪৮
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার মধ্যে ঝড়টি বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD